February 6, 2026, 1:44 am


নিজস্ব প্রতিবেদক

Published:
2026-02-05 14:40:33 BdST

দেশবাসীর উদ্দেশে ভাষণ দেবেন জামায়াত আমির


নির্বাচনী প্রচারের অংশ হিসেবে দেশবাসীর উদ্দেশে ভাষণ দেবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। আগামী সোমবার রাত ৯টায় তিনি এ ভাষণ দেবেন। তার বক্তব্য সরাসরি সম্প্রচারে সহযোগিতা চেয়ে নির্বাচন কমিশনে (ইসি) আবেদনও করেছে দলটি।

ভাষণটি রাষ্ট্রীয় গণমাধ্যম বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও বাংলাদেশ বেতারের মাধ্যমে সম্প্রচারের জন্য মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) জামায়াতের পক্ষ থেকে প্রধান নির্বাচন কমিশনার বরাবর আনুষ্ঠানিকভাবে অনুমতি চেয়ে আবেদন করা হয়েছে।

দলটির কেন্দ্রীয় প্রচার বিভাগের সিনিয়র সহকারী মুজিবুল আলম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

জামায়াতের পক্ষ থেকে বলা হয়, আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই সনদ বাস্তবায়নে গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ প্রেক্ষাপটে জামায়াত দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে জনগণের প্রত্যাশা ও আকাঙ্ক্ষা পূরণে দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ।

এরই ধারাবাহিকতায় জামায়াতের আমির ডা. শফিকুর রহমান নির্বাচনি প্রচারের অংশ হিসেবে ৯ ফেব্রুয়ারি রাত ৯টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন।

Unauthorized use or reproduction of The Finance Today content for commercial purposes is strictly prohibited.