32437

04/06/2026

ডিপিসি'র উদ্যোগে পাবলিক স্পিকিং সেমিনার পুরনো ঢাকায়

নিজস্ব প্রতিবেদক | Published: 2026-04-05 15:09:13

 

প্রথমবারের মতো পুরনো ঢাকায় অনুষ্ঠিত হলো ' পাবলিক স্পিকিং এন্ড প্রেজেন্টেশন স্কীলস '। ঢাকা প্রফেশনাল কমিউনিটি ( ডিপিসি'র) আয়োজনে সেমিনারটি অনুষ্ঠিত হয় গত শুক্রবার ঢাকার ইতিহাস ঐতিহ্য ও সংস্কৃতির চর্চা প্রতিষ্ঠান ঢাকা কেন্দ্রের ছাদ বাগানে। সেমিনারে প্রশিক্ষক ছিলেন পাবলিক স্পিকিং অফিসিয়াল'র প্রতিষ্ঠাতা ও জনপ্রিয় বক্তা মোঃ সোলায়মান আহমেদ জিসান।

সেমিনার শুরুতে মোঃ সোলায়মান আহমেদ জিসানের হাতে শুভেচ্ছা স্মারক তুলে দেন ঢাকা কেন্দ্রের চেয়ারম্যান মোহাম্মদ আজিম বখ্শ। সেমিনার শেষে ঢাকা প্রফেশনাল কমিউনিটি'র পক্ষ হতে বক্তাকে সম্মাননা স্মারক তুলে দেন ইতিহাসবিদ হাশেম সূফী। সেমিনারটি সঞ্চালনা করেন ঢাকা প্রফেশনাল কমিউনিটির প্রতিষ্ঠাতা ও ঢাকাকর্মী এম হাসান আলী।

পুরনো ঢাকায় প্রথমবারের মতো অনুষ্ঠিত পাবলিক স্পিকিং সেমিনারে বিপুল সংখ্যক কর্পোরেট ব্যাক্তিত্ব ও ডিপিসি'র বিভিন্ন থানার পেশাজীবীরা অংশগ্রহণ করেন। ' দেবে আর নেবে, মিলাবে আর মিলবে ' মন্ত্রে উজ্জীবিত হয়ে দেশের বিভিন্ন জেলার ঢাকা বন্ধুরা আমন্ত্রিত হয়ে সেমিনারে অংশগ্রহণ করেন। সেমিনার শেষে শিল্পী স্পন্দনের গান ও ঢাকাই খাবার পরিবেশনের ফলে সেমিনারটি, ঈদপ্রীতি মিলনে পরিনত হয় ।


Editor & Publisher : Md. Motiur Rahman

Pritam-Zaman Tower, Level 03, Suite No: 401/A, 37/2 Bir Protik Gazi Dastagir Road, Purana Palton, Dhaka-1000
Cell : (+88) 01706 666 716, (+88) 01711 145 898, Phone: +88 02-41051180-81